আস-সুন্নাহ ফাউন্ডেশন এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৫/১১
Deadline: 5 Nov 2026
📌 ১. সিনিয়র অ্যারাবিক কারিকুলাম স্পেশালিস্ট
(টিম লিড/বিভাগীয় প্রধান)
🔹 পদসংখ্যা: ১ জন
🔹 বেতন: ৪০,০০০–৬০,০০০ টাকা (অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী)
🔹 কর্মঘণ্টা: দৈনিক ৯ ঘণ্টা (যেমন: সকাল ৯টা–বিকেল ৬টা)
🎯 বিশেষ যোগ্যতা
▪️ আল-আজহার, মদিনা বিশ্ববিদ্যালয় বা সমমানের আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা/সাহিত্যে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
▪️ কারিকুলাম প্রণয়ন এবং গবেষণা দল পরিচালনার অভিজ্ঞতা।
📝 প্রধান দায়িত্ব
▪️ টিম সমন্বয়, শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় অ্যাকাডেমিক নির্দেশনা প্রদান।
▪️ বিদ্যমান আরবি কারিকুলাম পর্যালোচনা, সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় গবেষণা পরিচালনা।
▪️ আধুনিক ও যুগোপযোগী আরবি কারিকুলাম প্রণয়ন।
▪️ পাঠ্যপুস্তক, সিলেবাস, ওয়ার্কবুক ও লেসন প্ল্যান তৈরি।
▪️ কোর্সের কনটেন্ট, আউটলাইন ও শিক্ষকদের লেসন প্ল্যান পর্যালোচনা এবং অ্যাকাডেমিক মান নিশ্চিত করা।
▪️ কোর্স ও শিক্ষাক্রমের সাফল্য পরিমাপের সূচক (KPI) নির্ধারণ এবং নিয়মিত পর্যবেক্ষণ।
🎓 আবেদনযোগ্যতা ও দক্ষতা
▪️ আরবি ভাষা/সাহিত্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
▪️ বি.এড. (B.Ed.), এম.এড. (M.Ed.) অথবা আন্তর্জাতিক কোনো ভাষা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন।
▪️ আরবিতে কথা বলা, লেখা ও অনুবাদে পূর্ণ সাবলীলতা।
▪️ ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ এবং পাঠ অনুধাবনের দক্ষতা।
▪️ আরবি কারিকুলাম উন্নয়ন, শিক্ষা উপকরণ তৈরি অথবা গবেষণা ও উন্নয়ন (R&D) কাজে বাস্তব অভিজ্ঞতা।
▪️ আরবি ভাষা শিক্ষার আধুনিক কৌশল ও পেডাগোজি সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
▪️ মাইক্রোসফট অফিস (MS Word, Excel, PowerPoint) এবং আরবি-ইংরেজি টাইপিংয়ে দক্ষতা।
━━━━━━━━━━━━━━
📌 ২. কারিকুলাম স্পেশালিস্ট
🔹 পদসংখ্যা: ৩ জন
🔹 বেতন: ২৫,০০০–৪০,০০০ টাকা (যোগ্যতা ও আলোচনা সাপেক্ষে)
🔹 কর্মঘণ্টা: দৈনিক ৯ ঘণ্টা (যেমন: সকাল ৯টা–বিকেল ৬টা)
🎯 বিশেষ যোগ্যতা
▪️ দাওরায়ে হাদিসের পর তাখাসসুস সম্পন্ন।
▪️ কনটেন্ট তৈরি ও কারিকুলাম ডিজাইনে দক্ষতা।
📝 প্রধান দায়িত্ব
▪️ বিদ্যমান কারিকুলাম ও পাঠ্যক্রম পর্যালোচনা, সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় গবেষণা পরিচালনা।
▪️ নতুন পাঠ্যপুস্তক, সিলেবাস, ওয়ার্কবুক ও লেসন প্ল্যান তৈরি।
▪️ কোর্সের কনটেন্ট, আউটলাইন ও শিক্ষকদের লেসন প্ল্যান পর্যালোচনা এবং অ্যাকাডেমিক মান নিয়ন্ত্রণ।
▪️ কোর্স ও শিক্ষাক্রমের সাফল্য পরিমাপের সূচক (KPI) নির্ধারণ ও নিয়মিত পর্যবেক্ষণ।
🎓 আবেদনযোগ্যতা ও দক্ষতা
▪️ কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিসে ন্যূনতম মুমতায (A+) এবং সংশ্লিষ্ট বিষয়ে তাখাসসুস সম্পন্ন; অথবা আলিয়া মাদরাসা থেকে ৭০% নম্বরসহ ফাজিল/কামিল সম্পন্ন।
▪️ আরবি ভাষায় কথা বলা, লেখা ও অনুবাদে পূর্ণ সাবলীলতা।
▪️ ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ এবং পাঠ অনুধাবনের দক্ষতা।
▪️ কারিকুলাম উন্নয়ন, শিক্ষা উপকরণ তৈরি অথবা গবেষণা ও উন্নয়ন (R&D) কাজে বাস্তব অভিজ্ঞতা।
▪️ মাইক্রোসফট অফিস (MS Word, Excel, PowerPoint) এবং আরবি-ইংরেজি টাইপিংয়ে দক্ষতা।
━━━━━━━━━━━━━━
🌿 সুযোগ-সুবিধা
✅ দুপুরের খাবারের সুব্যবস্থা।
✅ প্রভিডেন্ট ফান্ড সুবিধা।
✅ বছরে দুটি উৎসব ভাতা।
✅ কর্মদক্ষতার ভিত্তিতে নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি।
✅ আন্তরিক, ধর্মীয় ও গবেষণামূলক সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ।
📅 আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর ২০২৬
🔗 আবেদন লিংক:
https://forms.gle/gQwtjkRYZ2dVqRbs7
📞 যোগাযোগ: 01805437910

Source: As sunnah Foundation
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/BDCareerGuide
ওয়েবসাইট: www.prebd.com