১,১১৭ পদে বিএমইউ (বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এ নিয়োগ বিজ্ঞপ্তি- ১৩/১১
Deadline: 13 Nov 2026
- সিনিয়র কনসালট্যান্ট
- চীফ এক্সিকিউটিভ অফিসার
- কনসালট্যান্ট
- সিনিয়র মেডিক্যাল অফিসার
- মেডিক্যাল অফিসার
- চীফ ফাইন্যান্সিয়াল অফিসার
- লিগ্যাল অফিসার
- কোম্পানি সচিব
- চীফ সিকিউরিটি অফিসার
- হেড অব নার্স
- স্পেশালাইজড নার্স
- জেনারেল নার্স
- ডায়েটিশিয়ান
- নিউট্রিশনিস্ট
- পারফিউশনিস্ট
- এমব্রায়োলজিস্ট
- ফিজিওথেরাপিস্ট
- চীফ মেডিক্যাল টেকনোলজিস্ট
- মেডিক্যাল টেকনোলজিস্ট
- ওটি টেকনিশিয়ান
- ইকোল্যাব টেকনিশিয়ান
- ইলেকট্রোফিজিওলোজি টেকনিশিয়ান
- ই.টি. টি টেকনিশিয়ান
- হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান
- ল্যাব টেকনিশিয়ান
- ইসিজি টেকনিশিয়ান
- পেস মেকার টেকনিশিয়ান
- এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী
- ইআরসিপি সহকারী
- ম্যানেজার - ফুড অ্যান্ড বেভারেজ
- ম্যানেজার- ফার্মেসি
- ম্যানেজার – হাউসকিপিং
- হেড অব ইঞ্জিনিয়ারিং
- ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার
- জুনিয়ার ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার
- হেড অব আইটি
- ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি)
- জুনিয়ার ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি)
- অডিটর
- এক্সিকিউটিভ (এডমিন এন্ড এইচ আর)
- এক্সিকিউটিভ (একান্টস)
- স্টোর অফিসার
- ফ্রন্ট ডেস্ক অফিসার
- ব্যক্তিগত সহকারী টু সিইও
- কম্পিউটার অপারেটর (রিপোটিং)
- সুপারভাইজার (প্যাশেন্ট কেয়ার)
- টেকনিশিয়ান (ইঞ্জিনিয়ারিং)
- টেকনিশিয়ান (আইটি)
- টেকনিশিয়ান (মেডিক্যাল গ্যাস)
- ড্রাইভার (এ্যাম্বুলেন্স)
- চিলার অপারেটর
- বয়লার অপারেটর
- অপারেটর (সিএসএসডি)
- সাবস্টেশন এ্যাটেনডেন্ট
- ওটি এটেনডেন্ট
- ইমেজিং এটেনডেন্ট
- ইকো ল্যাব এটেনন্ডেন্ট
- ল্যাব এটেনন্ডেন্ট
- প্লাম্বার
আবেদনের শর্তাবলী
১. আগামী ১৩/১১/২০২৬ খ্রি. তারিখে আবেদনকারীর বয়স আবেদনকৃত পদের বিপরীতে উল্লেখিত অনুর্ধ্ব বয়সের মধ্যে হতে হবে।
২. আগ্রহী প্রার্থীগণ আগামী ০১/১১/২০২৬খ্রি. থেকে ১৩/১১/২০২৬ খ্রি. এর মধ্যে ওয়েবসাইট (https://ssh.bmu.ac.bd/) অনলাইনে আবেদন করতে পারবেন।
৩. প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোন অনলাইন শাখায় বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এর অনুকূলে পূবালী ব্যাংক পিএলসি ঢাকার শাহবাগ এভিনিউ শাখা, একাউন্ট নম্বর ০৯৪৭১০২০০২২৬৩ এর বিপরীতে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ১২/১১/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে আবেদনকারীদের ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেয়ার পরবর্তী কর্মদিবসে ব্যাংক থেকে প্রদানকৃত ব্যাচ এবং স্ক্রল নাম্বার ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে।
৪. অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে নিম্নোক্ত তথ্যাদি Upload করতে হবে এবং সরাসরি আবেদনপত্র জমা প্রদানকারীগণ আবেদন পত্রের সাথে সংযুক্ত করে জমা প্রদান করবেন।
৪.১. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল)
৪.২. স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল)
৪.৩.টাকা জমার ব্যাংক রশিদের কপি
আবেদন করার সময়ে প্রদত্ত Tracking Number এবং প্রার্থীর নির্বাচিত Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে Admit Card প্রিন্ট করাসহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই Tracking Number এবং Password ব্যবহার করতে হবে।
৫. প্রার্থীগণ পরবর্তীতে মোবাইল ফোনে প্রাপ্ত Tracking Number এবং Password ব্যবহার করে Admit Card প্রিন্ট করে নিতে পারবেন। এছাড়াও লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে ওয়েব সাইটে থাকবে।
৬. প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকেই কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে।
৭. মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় নিম্নলিখিত সনদপত্রসমূহের মূলকপি দেখাতে হবে এবং ০৭(সাত) সেট ফটোকপি অফিসে দাখিল করতে হবে।
- সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র
- সকল রেজিস্ট্রেশন সনদ
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট
- সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
- বর্তমানে অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের মাসিক বেতনের কপি বা প্রমাণক
৮. লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯. নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১০. নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোন শর্তাদিতে অসংগতি বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে তাঁর নির্বাচন বা নিয়োগ যে কোনো সময় বাতিল করার ক্ষমতা বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড সংরক্ষণ করেন।
১১. কনসালটেন্ট নিয়োগের ক্ষেত্রে সাক্ষাৎকারে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে বোর্ড অব ডিরেক্টরস পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ধারীদের মধ্যে থেকে স্বীয় বিবেচনায় নিয়োগ কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট কনসালটেন্ট পদে নিয়োগ প্রদান করবেন।
১২. একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একের অধিক পদে আবেদন গ্রহন যোগ্য নয়।
১৩. নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজনে নিয়োগ পদ্ধতি পরিবর্তন করতে পারবেন।
১৪. নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড সংরক্ষণ করেন।
১৫. বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এ বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাদি চুক্তি অনুযায়ী প্রাপ্য হবে।
১৬. আন্তর্জাতিক হেলথকেয়ার অ্যাক্রেডিটেশন ব্যবস্থা (যেমন: JCI, AACI, ACHS ও ইত্যাদি) সম্পর্কিত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা সহ বিস্তারিত সার্কুলার দেখুন
Details: https://ssh.bmu.ac.bd/recruitment-2026
Apply: https://forms.bmu.ac.bd/ssh_ltd_recruitment_2026/local/application/
আবেদন শুরুঃ ১ নভেম্বর ২০২৬ খ্রি
উৎসঃ দৈনিক প্রথম আলো - ৩০ অক্টোবর ২০২৬
DISCLAIMER
This app is not the official app of any government agency or institution, nor does it represent any government entity and it is not affiliated with or endorsed by or authorized by or associated with any government entity or organization. Please verify details with the relevant official sources.
এই অ্যাপটি কোনো সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের অফিসিয়াল অ্যাপ নয় এবং এটি কোনো সরকারি সত্ত্বাকে প্রতিনিধিত্ব করে না। কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এর কোনো আনুষ্ঠানিক সংশ্লিষ্টতা বা অনুমোদন নেই। প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অনুমোদিত সূত্র থেকে যাচাই করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/BDCareerGuide
ওয়েবসাইট: www.prebd.com