৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

এ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় দেন।

দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না। আদালতে মামলা ঝুলে থাকায় এতোদিন আটকে ছিল প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক পদের নিয়োগ। বছরের পর বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিল বিদ্যালয়গুলো। আজকের এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না।