৮৯৭ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি - ৩০/০৯

Deadline: 30 Sep 2025

 🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সেনাবাহিনী
👉 পদের নামঃ বিভিন্ন বেসামরিক পদ 
👉 পদ সংখ্যাঃ ৮৯৭ টি
👉 আবেদন ফীঃ ২০০/- টাকা
👉 আবেদন পদ্ধতিঃ ডাকযোগে - নির্ধারিত দরখাস্ত পূরণের মাধ্যমে 
👉 আবেদনের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫
👉 উৎসঃ দৈনিক যুগান্তর ও বাংলাদেশ প্রতিদিন - ১ সেপ্টেম্বর ২০২৫

  • Job Circulation for Civilian Permanent Post in Bangladesh Army 
  • 01/Sep/2025  


১। সেনাবাহিনী নিম্ন সংগঠন এর নিম্নলিখিত বেসামরিক স্থায়ী পদে (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার -০২/২০১৮ মোতাবেক) লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

২। বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৪। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত (অত্র বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফরম) ফরম অনুযায়ী নিজ স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে। প্রর্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্বের সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হয়। এছাড়া সশস্ত্র বাহীনী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে।

৬। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রশিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।

৭। সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ০১ জানুয়ারি ২০২৫ তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮ হতে ৩২ বৎসর হতে হবে। বয়সের কোন কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৮। সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী ২০০/- (দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরৎযোগ্য) এবং প্রার্থীর বর্তমান ঠিকানা (যেই ঠিকানায় ডাকযোগে প্রার্থী পত্র প্রেরণ করা হবে) সম্বলিত একটি ফেরত খাম (দশ টাকার ডাক টিকেটসহ) সংযুক্ত করতে হবে। ডাক যোগাযোগের ঠিকানায় পোস্টকোড অবশ্যই উল্লেখ করতে হবে।

৯। উল্লেখিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ অনুযায়ী সকল ধরনের কোটা অনুসরণ করা হবে।

১০। মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটার চাকুরির প্রার্থীগণকে আবেদন পত্রে স্ব স্ব কোটার স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্তিত ও প্রতিস্বাক্ষরিত প্রমাণাদি প্রমাণ প্রেরণ করতে হবে।

১১। প্রবাসী, আধা-সরকারী ও স্বায়ত্ত-শাসিত ইত্যাদি প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে স্ব স্ব বিভাগের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম আবেদন গ্রহণযোগ্য নয়।

১২। খামের উপর পদের নাম, নিজ জেলা ও কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোন আবেদনপত্র বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে (পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি,  বিজ্ঞাপন বাতিল/সংশোধন/সংরক্ষণসহ যে কোন বিষয়ে) কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। কারিগরি পদে নিয়োগের ক্ষেত্রে “ট্রেড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই)” হতে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।

১৪। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। নির্বাচিত (লিখিত, মৌখিক, ব্যবহারিক ও স্বাস্থ্য) পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী কোন প্রকার ভাতা পাবেন না।

১৫। বিজ্ঞপ্তি অনুচ্ছেদ ২ এ উল্লেখিত অস্থায়ী পদ সমূহে নিয়োগ এবং পরবর্তীতে স্থায়ী করণের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মন্ত্রীপরিষদ বিভাগ স্মারক নং মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১ তারিখ ০৩ মে ২০০৩ এর নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।

১৬। বিজ্ঞাপন উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

১৭। সকল পদের বিপরীতে ডানপার্শ্বে কলামে উল্লেখিত ঠিকানায় পৌঁছানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫।

সতর্কীকরণ

সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে চাকুরির জন্য প্রতারক বা দালালচক্র থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেনের কোন প্রকার আবেদন করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। ভুয়া ঠিকানা, ভুয়া কাগজপত্র কিংবা ভুল তথ্য প্রতারণার মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হয় এমন প্রমাণিত হলে চাকরির যেকোন পর্যায়ে আইনানুগ ব্যবস্থা (বরখাস্ত-সহ) গ্রহণ করা হবে। 

 

 

শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত সার্কুলার

 

আবেদন ফরম

  

মন্তব্য / কমেন্ট করুন / দেখুন