সহকারী পরিচালক (AD) পদে "প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI)" এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/১০
Deadline: 20 Oct 2025
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI)
👉 পদের নামঃ সহকারী পরিচালক (AD)
👉 পদ সংখ্যাঃ ২৫টি
👉 আবেদন ফীঃ ২২৩/- টাকা
👉 আবেদনের লিংকঃ https://dcd.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ২০ অক্টোবর ২০২৫
প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম: সরকারী পরিচালক (এডি)
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড)
পদের সংখ্যা: ২৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ'তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; বা
(খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ'তে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ'তে স্নাতকোত্তর ডিগ্রি; বা
(গ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ৪ (চার) বৎসর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ'তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১. প্রার্থীর বয়স ২০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে;
৩. নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে;
৪. MCQ/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
৬. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (DGFI) সাংগঠনিক কাঠামোভুক্ত সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ বিজ্ঞপ্তি

মন্তব্য / কমেন্ট করুন / দেখুন